মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশাল কারা হাসপাতালের ওষুধ ফার্মেসিতে, ব্যবসায়ীর ৫ বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক:

কারা হাসপাতালের ওষুধ ব্যবসা প্রতিষ্ঠানে রেখে বিক্রির দায়ে বরিশালে এক ব্যবসায়ীকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম গত সোমবার এই রায় দেন। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত ওষুধ ব্যবসায়ী রনজিৎ কুমার সাহা নগরীর কাটপট্টি রোডের ‘মেডিসিন মার্ট’ ফার্মেসির মালিক।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর মেডিসিন মার্ট ফার্মেসিতে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। ওষুধগুলো সরকারি কারাগারের হাসপাতালের জন্য বরাদ্দ ছিল। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদফতরের বরিশালের তত্ত্বাবধায়ক তানভীর আহম্মেদ বাদী হয়ে একই বছরের ২০ নভেম্বর মামলা দায়ের করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official