মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

বরিশাল থেকে দেড় হাজার টন ধান ও সাড়ে ৪ হাজার টন চাল কিনবে সরকার

বরিশালে কৃষকের কাছ থেকে খাদ্য অধিদফতরের মাধ্যমে ধান সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার। সোমবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলায় ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির। জানা গেছে, বরিশাল থেকে এবার ১ হাজার ৫৮৭ টন ধান এবং ৪ হাজার ৪৫১ টন চাল সংগ্রহ করবে সরকার। প্রতিকেজি ধান ২৬ টাকা এবং প্রতিকেজি চাল সংগ্রহ করা হচ্ছে ৩৬ টাকা কেজিদরে।

প্রথম দিন ২৬ টাকা কেজি দরে দুই জন কৃষকের কাছ থেকে ৩ টন করে ৬ টন ধান সংগ্রহ করা হয়। বাজারে প্রতিমণ ধান ৫শ’ থেকে ৬শ’ টাকায় বিক্রি হলেও সরকারের কাছে ১ হাজার ৪০ টাকা দরে ধান বিক্রি করতে পেরে আনন্দিত কৃষকরা।

সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তারা কৃষকদের কাছ থেকে চিটা ও ময়লামুক্ত ১৪ ভাগ আর্দ্রতার ধান সংগ্রহ করবেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির বরিশালটাইমসকে জানান, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রকৃত কৃষকের তালিকা করে কৃষি কার্ড দেওয়া হয়েছে। আগামী আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান সংগ্রহ অভিযান চলবে।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24