মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজনীতি

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন জমা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহর (খোকন সেরনিয়াবাত) মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। রোববার বেলা ১২টায় নগরীর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন, অ্যাডভোকেট কেবিএস আহম্মেদ কবির এবং অ্যাডভোকেট লস্কর নুরুল হক প্রমুখ।

রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, আজ (রোববার) আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত তিনজন মেয়রপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৯ জন।

তফসিল অনুযায়ী, আগামী ১৬ মে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের শেষ দিন। ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পর দিন প্রতীক বরাদ্দ। ১২ জুন ভোটগ্রহণ হবে।’

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24