মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ রাখায় ৩ আড়ৎদারকে জরিমানা

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুদ রাখার অপরাধে গুড়ের আড়ৎ সহ ৩টি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ নগরীর কলাপট্টি ও হাটখোলা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ বলেন, জেলা প্রশাসক এর নির্দেশে হাটখোলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স নিউ আলম ব্রাদার্স ও মেসার্স শ্রীকৃষ্ণ ভান্ডার নামক গুড়ের আড়তে ২০ হাজার টাকা করে ৪০ হাজার ও কলাপট্টির পাইপ আইসক্রিমের গোডাউনের শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য মজুদ রাখার অপরাধে নিরাপদ খাদ্য দ্রব্য নিশ্চিত করনের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিনজনকে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক ও র‌্যাব-৮ এর একটি টিম মোবাইল কোর্টে সহযোগিতা করেন। জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official