মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

বরিশালে তুহিন পরিবহনের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকায় যাত্রীবাহী বাস তুহিন পরিবহনের ধাক্কায় আকতার হামিদ (৫২) নামে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকতার হামিদ পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা ছিলেন।

বিমানবন্দর থানার এসআই হাসান বশির জানান, ছুটি শেষে মোটরসাইকেলে পটুয়াখালী থেকে ফরিদপুর যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা আকতার হামিদ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন আকতার হামিদ।

এসআই হাসান বশির আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসচালককে আটকের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24