মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

বরিশালে যাত্রীবাহী বাসে তল্লাশি: ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা – কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় বরিশাল নগরের দপদপিয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা সংলগ্ন মহাসড়ক সংলগ্ন মহাসড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃত মো. স্বপন মিয়া রাঙ্গামাটি জেলার কাউখালী থানার কচুখালী এলাকার মো. আ. মোতালেবের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুয়াকায়াটা মহাসড়কে ইমরান ট্রাভেলস নামক একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাসের এফ-১ সিটের যাত্রী স্বপন মিয়াকে তল্লাশি করে পাঁচ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর ইশতিয়াক হোসেন বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24