মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ বরিশাল

বিবির পুকুরে ময়লা ফেলায় ইজি সরুমকে বিসিসি’র জরিমানা

স্টাফ রিপোর্টার//তানজিম হোসাইন রাকিব:

 

বরিশাল নগরীর ঐতিহ্যবাদী বিবির পুকুরে ময়লা ফেলার অপরাধে পোষাক বিক্রেতা প্রতিষ্ঠান ইজি’র শোরুম কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেছে বিসিসির ভ্রম্যমান আদালত। রাতে নগরীর বিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রে ইমতিয়াজ মাহমুদ জুয়ের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন।

বিসিসি সূত্র জানিয়েছে, বিবির পুকুর সংলগ্ন সদর রোডে পোষাক বিক্রেতা প্রতিষ্ঠান ইজি’র শো রুম থেকে সারা দিনের পোশাক বিক্রয়ের পর দোকানে জমে থাকা পলিথিন ও ময়লা বিবির পুকুরে ফেলেন শোরুম কর্তৃপক্ষ।

স্থানীয় ব্যাক্তিবর্গের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে রাত ১২ টায়ই পৌছায় বিসিসির ভ্রাম্যমান আদালত। এসময় ময়লা ফেলার অপরাধে তাৎক্ষনিক ভাবে মোবাইল কোর্ট বসিয়ে বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল ঐ শোরুমকে পাচ হাজার টাকা জরিমানা করেন।

এসময় তিনি বলেন, ভবিষ্যতেও এ অভিজান অভ্যাহত থাকবে। এছাড়াও পুকুর, ডোবা, দোকানের সম্মুখে ও রাস্তাঘাটসহ যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন’র মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24