মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

বৃদ্ধার দায়িত্ব নিলেন এমপি মাশরাফীর স্ত্রী

নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া গ্রামে অসহায় এক মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি মাশরাফী বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক সুমি।

বুধবার দুপুরে সুমি অসুস্থ ওই মায়ের কাছে ছুটে যান ও নগদ ৫০ হাজার টাকা দেন। এছাড়া চিকিৎসাসহ সার্বিকভাবে খোঁজখবর রাখবেন বলে আশ্বাস দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা মহিলালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবেয়া ইউসুফ, জেলা আওয়ামী লীগের সদস্য সৌমেন বসু, জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা কবির লিলি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, নাছিমা হক পলি ও সঞ্জিবা হক রিপা।

লাহুড়িয়া ইউপির কৃষক ওসমান আলীর স্ত্রী রুবি বেগম প্রায় এক বছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় পড়ে রয়েছে। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24