মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ সরকার

বেতনভোগী রাজাকারদের তালিকা সংরক্ষণের সুপারিশ

মুক্তিযুদ্ধের সময় দেশের থানা, মহকুমা, জেলা প্রশাসন থেকে বেতন-ভাতা উত্তোলনকারী রাজাকারদের তালিকা সংরক্ষণের পাশাপাশি এ তালিকা ধরে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এবং কাজী ফিরোজ রশীদ অংশ নেন।

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মুক্তিযুদ্ধের তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান বলেন, রাজাকার, আল-বদর, আল-শামসদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও নানা জটিলতায় তা আটকে আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাদের দাবি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) এ সংক্রান্ত বিদ্যমান আইনে শুধু মুক্তিযোদ্ধাদের তালিকা করার কথা উল্লেখ আছে। এ জন্য রাজাকার, আল-বদর, আল-শামস বা স্বাধীনতা বিরোধীদের তালিকা করার আইনগত কোনো ভিত্তি নেই।

তবে এ আইন সংশোধন করা হচ্ছে বলে জানা গেছে। এ জন্য সংসদীয় কমিটি মুক্তিযুদ্ধের সময় দেশের থানা, মহকুমা, জেলা প্রশাসন থেকে বেতন-ভাতা উত্তোলনকারী রাজাকারদের তালিকা যথাযথভাবে সংরক্ষণের সুপারিশ করেছে। এসব তালিকা দলিল হিসেবে কাজ করবে।

বৈঠক শেষে কাজী ফিরোজ রশীদ বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণাধীন ‘স্বাধীনতা স্তম্ভ’ প্রকল্প কাজের অগ্রগতি দেখতে পরিদর্শন করবে কমিটি। কমিটির সদস্যরা ২৮ মে সকাল ১১টায় সেখানে যাবেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24