মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ বরিশাল

ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম : প্রতিবাদে বরিশালে আইনজীবীদের বিক্ষোভ

আদালতে ভার্চুয়াল কার্যক্রম চালুর প্রতিবাদে এবং পূর্বের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা।

মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১২টায় জেলা জজ আদালত চত্ত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সাধারন আইনজীবীরা। মিছিলটি আদালত পাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় আইনজীবীরা ভার্চুয়াল আদালতের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। তারা পূর্বের মতো ম্যানুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম শুরুর দাবীতে বিভিন্ন শ্লোগান দেন।

জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার বলেন, বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীন হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নয় তারা। এ কারনে অনেক আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চায় না।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষন ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। কিন্তু সেটি না করে হঠাৎ ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারনে হতাশা থেকে তারা মিছিল করেছে। তারা উপযুক্ত সুবিধা চালু করে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর দাবী তুলেছেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতিভূক্ত প্রায় ১ হাজার ১শ’ সদস্য রয়েছে। এর মধ্যে এক তৃতীয়াংশ সদস্য প্রবীন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official