মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ বরিশাল

ভোলায় ভার্চুয়াল কোর্টে বিচার শুরু

ভোলায় ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়েছে। এতে দীর্ঘদিন বন্ধ থাকা জেলা ও দায়রা জজ আদলত ভার্চুয়াল পদ্ধতিতে চালু হওয়ায় বিচার প্রার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার অনলাইনে জামিনের আবেদন নিয়েছেন জেলা ও দায়রা জজ ড. এ বি এম মাহমুদুল হক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক।

এদিন ইমেইলে পাঠানো আবেদনের প্রেক্ষিতে জেলা জজ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জামিনের শুনানির জন্য বুধবার ভিন্ন ভিন্ন ভাবে সময় নির্ধারণ করেন।

নির্ধারিত সময়ে কোর্টে থেকে অ্যাপসের মাধ্যমে মামলার নিযুক্ত আইনজীবীর সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদ আলম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ মিলন। এ সময় জেলা জজের সঙ্গে উপস্থিত ছিলেন পিপি আশরাফ হোসেন লাভু।

বেশ কয়েক দিন ধরে ভোলার বিচার প্রার্থীদের বিচার নিশ্চিতের জন্য এ নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছিলেন জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ।

এদিকে নতুন নিয়মে কোর্টের ঝটিলতা নিয়ে সিনিয়র আইনজীবীরা প্রথমে হতাশা প্রকাশ করলেও কোর্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জেলা জজ হাতেকলমে সব নিয়মকানুন বুঝিয়ে দেয়ায় সিনিয়র আইনজীবীরাও ভার্চুয়াল কোর্টে সন্তোষ প্রকাশ করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official