মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম প্রচ্ছদ

মুক্তির দিনগুলো ফুরিয়ে যাচ্ছে

চোখের পলকে বিদায় নিয়েছে রহমত ও মাগফিরাতের ২০টি দিন। দ্রুত শেষ হয়ে যাচ্ছে দোজখ থেকে মুক্তির ১০ দিন। রমজানের শেষের এই দশকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হজরত আয়েশা সিদ্দিকা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন রমজানের শেষ দশক উপস্থিত হতো, তখন রাসুল (সা.) কোমর শক্ত করে বাঁধতেন অর্থাৎ রাত্রি জাগতেন এবং পরিবারের সদস্যদের জাগিয়ে তুলতেন।

(বুখারি, হাদিস : ১৯২০)

রাসুল (সা.) রমজানের শেষ দশকে এমন মুজাহাদা করতেন, যা তিনি অন্য সময় করতেন না। (মুসলিম, হাদিস : ১১৭৫)

তাই প্রত্যেক মুমিনের উচিত, রমজানের শেষ দশকে মহান আল্লাহর কাছে দোজখের আগুন থেকে মুক্তি কামনা করা। পূর্বের কৃতকর্মের ওপর তওবা করা। হজরত উম্মে ইসমত (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে দোজখের কঠিন আজাব থেকে মুক্তি দান করেন।

রমজান ইবাদতের মৌসুম। এই মৌসুমে আমলের ঝুড়ি যে যত বেশি ভারী করতে পারবে, সে তত বেশি সফল। ইবাদতের পাশাপাশি অতীতের গুনাহ থেকে ক্ষমা চাওয়াও (ইস্তিগফার) অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। কারণ পাপের ভারে ফুটো হয়ে যাওয়া আমলের ঝুড়িকে ইস্তিগফারের আস্তরণে বন্ধ করা না গেলে সব আমলই বরবাদ হয়ে যেতে পারে। এ কারণে  রাসুল (সা.) বলেছেন, সেই ব্যক্তির অবস্থা অতি উত্তম, কিয়ামতের দিন যার আমলনামায় প্রচুর পরিমাণে ইস্তিগফার পাবে। (ইবনে মাজাহ)

মানুষ ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবেই। কিন্তু মানুষের গুনাহর চেয়ে আল্লাহর রহমত হাজার হাজার কোটি গুণ বেশি। তাই বান্দা যখনই মহান আল্লাহর দরবারে এসে তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। হজরত আবু সাইদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘শয়তান বলেছিল, হে আমার প্রভু, তোমার সম্মানের শপথ, আমি তোমার বান্দাদের বিপথগামী করতেই থাকব, যতক্ষণ তাদের রুহ শরীরে বিদ্যমান থাকে। তখন আল্লাহ বলেছিলেন, আমি আমার সম্মান, পরাক্রম ও উচ্চ মর্যাদার শপথ করে বলছি, আমি তাদের ক্ষমা করতেই থাকব, যতক্ষণ তারা আমার নিকট ক্ষমা চাইতে থাকবে।’ (আহমাদ)

তাই রমজানের শেষ দশক প্রত্যেক মুমিনের কাটুক তওবা ও ইবাদতের মাধ্যমে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24