মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি কাল ভারত যাবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে আগামীকাল বুধবার দুপুরে ভারতে যাবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বলেন, রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি বিশেষ বিমান (বিজি ১৫১৩) আগামীকাল বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল (র) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে।

তিনি বলেন, শপথগ্রহণের অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।

ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি ও পরবর্তীতে মোদির মন্ত্রী সভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে বিজিপি’র নেতৃত্বে এনডিআই জোট ব্যাপক বিজয় অর্জন লাভ করায় ভারতের রাষ্ট্রপতি নরেন্দ্র মোদিকে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন।

গত শনিবার এনডিএ নেতৃবৃন্দ মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ৩১ মে বিকেলে ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) দেশে প্রত্যাবর্তন করবেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24