মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ প্রশাসন

সেই মাসুদকে জামা কিনে দিল প্রশাসন

নেত্রকোনার কলমাকান্দায় রাজহাঁস বেচে ঈদের জামা কিনতে ইচ্ছুক শিশু মাসুদকে জামা কিনে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সি সাংমা ভাইরাল হওয়া মাসুদের সংবাদ দেখে আবেগাপ্লুত হন।

পরে উপ-সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে মাসুদ ও তার পরিবারকে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে নিয়ে আসেন।এ সময় তিনি মাসুদের ঈদের আনন্দ ও ইচ্ছের কথা শুনে রুয়েল সি সাংমা। এরপর প্যান্ট, এক জোড়া চামড়ার জুতো, গেঞ্জি ও তার মাকে একটি সুতি কাপড় এবং নগদ দেড় হাজার টাকা ঈদ উপহার দেন।

মাসুদের মা সাংবাদিকদের বলেন, ঈদ উপহার পেয়ে ছেলের আনন্দ দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমিও আনন্দিত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুয়েল সি সাংমা বলেন, এবারের ঈদটি স্মরণীয় হোক।

সোশ্যাল মিডিয়ায় ভালো খবর ভাইরাল হয়েছে। যা প্রশংসার যোগ্য।সোশ্যাল মিডিয়ায় ঈদের জামা কিনতে পাঁচশত টাকায় রাজহাঁস বিক্রি করে মাসুদ। এ খবরটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24