মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

অবশেষে গৌরনদীর সেই জুয়ার আসরটি বন্ধ করে দিল পুলিশ

বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ নেতার নাম ভাঙিয়ে পরিচালিত সেই জুয়ার আসরটি বন্ধ করে দিয়েছে পুলিশ। জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‌‘বরিশালটাইমস’ এ শুক্রবার রাতে ‘গৌরনদীতে পুলিশ প্রহরায় বসে জুয়ার আসর, ওসি নেয় উৎকোচ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়। মুলত সেই সংবাদের পরপরই আসটিকে বন্ধ করে দেয় পুলিশ।

স্থানীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়- রাতে সংবাদ প্রকাশের পরে পুলিশ এসে জুয়া খেলা উপকরণ ওয়ানটেন বোর্ডটি ছুড়ে ফেলে সকলকে তাড়িয়ে দেয়।

যদিও গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলছেন- জুয়ার আসর চলার প্রশ্নই আসেনা। সেখানে আবার পুলিশ বন্ধ করলো কোথায় উল্টো প্রশ্ন রাখেন।

এই বিষয়টি জানতে জুয়া পরিচালনাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কেউ ফোন রিসিভ করেননি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official