মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

এ্যাডঃ খান সাইফুল্লাহ পনির এর মায়ের ইন্তেকাল !

স্টাফ রিপোর্টার//জুবায়ের হোসাইন: সাবেক ছাত্রলীগ নেতা ও ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এর মা মাহফুজা বেগম (৭৫) বার্ধক্যজনিত কারনে বুধবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি এর পূর্বেও হার্ট ও শরিরের অন্যান্ন সমস্যার জন্য বরিশালের রাহাত আনোয়ার হসপিটালেও অনেক দিন চিকিৎসা নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্খি রেখে গেছেন। তার অপর এক ছেলে আবু সাইদ খাঁন তার মাকে খুবই ভালোবাসতেন। তার মায়ের মৃত্যুতে তিনি অত্যান্ত ভেঙ্গে পরেন। তিনি বলেন মায়ের অভাব অপূরনীয়, ও জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমরা হারালাম। এদিকে ‘ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য গোলাম রাব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা সদর আওয়ামী লীগের সভাপতি আঃ রশিদ, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ কেওড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক উজ্জল খাঁন সহ আরো অনেকে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official