মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

ঝালকাঠির নলছিটিতে গৃহবধুকে কু-প্রস্তাব

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

ঝালকাঠির নলছিটিতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূ ও তার বাবাকে পিটিয় গুরুতর জখম করেছে নান্নু কারিকর নামে এক বখাটে। আহত গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হামলার শিকার ওই নারী শুক্রবার সন্ধ্যায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত নান্নু কারিকর উপজেলার শহরের খাসমহল এলাকার আব্দুর রহমান হাজীর ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৪ জুন) বিকেল ৩টার দিকে নান্নু কারিকর ওই গৃহবধূকে বাসায় একা পেয়ে কু-প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় নান্নু তাকে ঝাপটে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায় তিনি ডাকচিৎকার করলে নান্নু তাকে লোহার পাত দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার বাবা আ. রাজ্জাক মোল্লা বাঁধা দিতে এলে নান্নু তার মাথায় লোহার পাত দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে প্রতিবেশীরা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে আ. রাজ্জাক মোল্লাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে নলছিটি থানার ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান, গৃহবধূ ও তার বাবার ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official