মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

নামাজে গিয়ে নিখোঁজ, ৩ ঘণ্টা পর পুকুরে মিলল লাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের তিন ঘণ্টা পর মসজিদের পুকুরে মিলেছে ১৪ বছর বয়সী আরিফুল ইসলাম মিরাজের লাশ।বুধবার সকাল ৯টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মিরাজ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আমিন মাঝির বাড়ির জাহিদ মিলনের ছেলে।স্থানীয়রা জানায়, মঙ্গলবার মাগরিবের নামাজ পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি মিরাজ। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে মসজিদের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ বলেন, ছেলেটি মৃগী রোগী ও প্রতিবন্ধী ছিল। নামাজের অজু করতে গিয়ে হয়তো ঘাটলায় পড়ে পুকুরে ডুবে যায়। বিষয়টি কেউ দেখেনি। পরে রাতে ভেসে ওঠার পর স্থানীয়রা লাশ উদ্ধার করে। নিহতের বাবা জাহিদ মিলন বলেন, আমার ছেলে নামাজের অজু করতে গিয়ে পুকুরে পড়ে গেছে। অল্প বয়সে আল্লাহর ইচ্ছায় তাকে চলে যেতে হয়েছে। আমার কোনো অভিযোগ নেই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official