মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ বরিশাল

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় ও কার্যালয় চত্বর ধূমপানমুক্ত ঘোষণা করেছেন বরগুনার নবাগত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ধূমপান থেকেই মাদকের দিকে আসক্ত হচ্ছে শিক্ষার্থীরা। এক্ষেত্রে আমাদের অভিভাবকদের ধূমপানের বিরুদ্ধে প্রতিটি পরিবারকে দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে ধূমপান করি না এবং আজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে কেউ ধূমপান করতে পারবে না। এ বিষয় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ দেন।
জেলা প্রশাসকের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বরগুনার ধূমপান ও তামাক বিরোধী আন্দোলনের সংগঠন ও নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official