মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

বরিশাল নগরীর কাউনিয়া টেক্সটাইল এলাকার হরযত হানজালা (রাঃ) জামে মসজিদের দানবাক্স চুরি হয়েছে।

স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

বরিশাল নগরীর কাউনিয়া টেক্সটাইল এলাকার হরযত হানজালা (রাঃ) জামে মসজিদের দানবাক্স চুরি হয়েছে। চোরের দল মসজিদের দান বাক্সের ৪টি তালা ভেঙে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মসজিদের কমিটির সভাপতি শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ বলেন, শনিবার দুপুরের কোনো এক সময় চোরেরা এ ঘটনা ঘটায়। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, এলাকার মাদকসেবীরা এ চুরির সাথে জড়িত। তবে, যারাই জড়িত থাক না কেন মসজিদে চুরি একটি ন্যাক্কারজনক কাজ। মসজিদের কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর জানান, এটি চোরের কাজ না। মাদকসেবীদের কাজ। চোরেরও ধর্ম আছে, তারা এ কাজ করতে পারে না। তবে, এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। জড়িতদের ধরে আইনের হাতে সোপর্দ করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official