মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বাকেরগঞ্জে চাল আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.এস.এম জুলফিকার হায়দার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বরাদ্দকৃত হত দরিদ্রদের জন্য দেয়া ভিজিএফের চাল ১৫ কেজির স্থলে ৯ কেজি বিতরণ করে ৬ কেজি করে চাল কম দেয়ায় দুর্নীতিবাজ চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক বিচার ও অপসারনের দাবী জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

আজ সোমবার সকাল ১১টায় বাখেরগঞ্জ উপজেলা সড়কে গারুড়িয়া ইউনিয়নের ভিজিএফ কার্ড ভূক্তভোগী ও হত দরিদ্রদের ব্যানারে তারা এ কর্মসূচী পালন করে।

উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তারেকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম, দুলাল, আলকাস হোসেন, আল-আমিন, মাসুদ খান, আল-আমিন তালুকদার, সফিকুল ইসলাম রিপন ও রিপন জমাদ্দার প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official