মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

বিএনপির মাথা জেলে, লেজ পলাতক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জিতেও কেন শপথ নিলেন না এর ব্যাখ্যা করতে গিয়ে পাবনা-৩ আসন থেকে নির্বাচিত সরকার দলীয় এমপি মকবুল হোসেন বলেছেন, ‘বিএনপির মাথা জেলে আর লেজ পলাতক। তিনি শপথ নেবেন কীভাবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

মকবুল হোসেন বলেন, ‘জনশ্রুতিতে আছে-বগুড়ার ফখরুল ইসলাম জিতেও কেন শপথ নিলেন না, বলা হচ্ছে- তিনি শপথ নেবেন কী করে, বিএনপির মাথা (খালেদা জিয়া) জেলে, লেজ (তারেক রহমান পালাতক। এমতাবস্থায় ফখরুল সংসদে এসে যদি মনে করেন তিনিই বিএনপির সম্রাট, সে ভয়তো বিএনপির আছেই। তাই তাকে শপথ নিতে নিষেধ করা হলো, শপথ নিতে না দিয়ে পুনঃনির্বাচনের মাধ্যমে অন্য আর একজনকে আনা হলো। ইতোমধ্যে বিএনপির পাঁচজন এমপি শপথ নিয়েছেন, নবনির্বাচিত সদস্যও নিশ্চয় শপথ নেবেন। আবার তারাই বলছে অবৈধ সংসদ, যদি সংসদ অবৈধ হয় তাহলে শপথই বা নিলেন কেন, আসেনই বা কেন,’এমন প্রশ্ন রাখেন মকবুল হোসেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24