মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে : প্রধানমন্ত্রী

প্রতি বছর ঈদে প্রধানমন্ত্রী গণভবনে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও এবার ফিনল্যান্ডে থাকায় তা হচ্ছে না। তাই মঙ্গলবার ফিনল্যান্ড থেকে ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “প্রিয় দেশবাসী সব সময় দেশে থেকে আপনাদের সাথে ঈদ উদযাপন করি। এবারে বিভিন্ন কারণে আমাকে দেশের বাইরে যেতে হয়েছে। এবারে বিদেশে থাকতে হলো। বিদেশে থাকলেও মনটা পড়ে আছে দেশে।

“দেশবাসীর সাথে সব সময় একাত্মতা জানাই। দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।”

শেখ হাসিনা বলেন, “আমাদের উন্নয়নের শুভ ফলটা দেশবাসী পেতে শুরু করেছে। বিশেষ করে এবার ঈদযাত্রায় যারা সড়ক পথে যাতায়াত করেছেন যানজটমুক্ত যাতায়াত করতে সক্ষম হয়েছেন। রেলপথ, নৌপথ, আকাশপথ প্রতিটি পথেই কিন্তু যোগাযোগের সুব্যবস্থা করে দেওয়া হয়েছিল।

“তাছাড়া ঈদের সময় সব কিছু যেন শান্তিপূর্ণ থাকে সেই ব্যবস্থা তো আমরা নিয়েছি। কারণ আমাদের সব সময় প্রচেষ্টায় থাকে আপনারা যেন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন এবং আপনাদের প্রতিটি উৎসব যেন আনন্দমুখর হয়। সুন্দরভাবে নিজের আপনজন পরিবার-পরিজনের সাথে ঈদ করতে পারেন।”

প্রবাসীদেরও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পরিবার-পরিজন ছাড়া বাইরে যারা বিদেশে আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমি এখন প্রবাসে আছি। আমি জানি দূরে থাকাটা কত কষ্টকর। তারপরও প্রবাসে যারা থাকেন তাদের জন্য সকলের সাথে মিলে আমরা ঈদ করতে পারছি সেটাও একটা বড় কথা।

“এইটুকুই বলব, এক মাস রোজা রেখে যে সংযম দেখানো হয় তার পরেই ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। সেই আনন্দটা সকলের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। সকলকে আমি এইটুকুই বলব আপনারা দোয়া করবেন যে, বাংলাদেশটাকে আমরা যেভাবে আর্থ-সামাজিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই গতিধারাটা যেন অব্যাহত থাকে। বাংলাদেশ বিশ্বের বুকে সম্মান পেয়েছে এই সম্মানটা যেন অব্যাহত থাকে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24