মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

২ মামলায় খালেদার ৬ মাসের জামিন!

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানহানির দুই মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে সোমবার হাইকোর্টে এ জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান শুনানি করেন।

২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মানহানির মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। কিন্তু পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন না আসায় নিম্ন আদালতে জামিন শুনানি করতে পারছিলেন না খালেদা জিয়ার আইনজীবীরা। পরে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তারা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24