মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

অসুস্থ এরশাদ, প্রধানমন্ত্রীর সঙ্গে রওশনের সাক্ষাৎ

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।

রোববার (৩০ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। বিরোধীদলীয় নেতার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পুত্র রাহগীর আলমাহে এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে অবগতি করেন।

হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা হঠাৎ করে অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন রওশন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় রওশন এরশাদকে এরশাদের চিকিৎসার বিষয়ে সব ধরনের খোঁজ-খবর রাখছেন বলে আশ্বস্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের সহযোগিতার কথাও জানান।

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

তার ফুসফুসে পানি জমেছে। ইনফেকশনও দেখা দিয়েছে। বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্ট (কৃত্রিম শ্বাস) দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24