মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় ৫১পিচ ইয়াবাসহ একাধিক মাদক মামলার আসামী আল আমিন বাবুর্চিকে গ্রেফতার করেছে পুলিশ।

অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা ওই গ্রাম থেকে জাহিদুল ইসলাম সিকদার নামে অপর এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে।

বুধবার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গৈলা বাজারের মান্নান মার্কেটের সামনে থেকে ওই ইউনিয়নের মধ্যশিহিপাশা গ্রামের আলমগীর বাবুর্চির ছেলে আল আমিন বাবুর্চিকে এসআই মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আল আমিনের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় আরও দু’টি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে গৈলার শিহিপাশা গ্রাম থেকে ওই গ্রামের মৃত আক্কাস আলী সিকদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী জাহিদুল ইসলাম সিকদার (৩৪) কে নিজের ঘর থেকে ১২পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official