মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু বরিশাল

আগৈলঝাড়ায় ২০দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসা ছাত্র

আগৈলঝাড়ায় নিখোঁজের ২০দিনে উদ্ধার হয়নি হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র। নিখোঁজের ঘটনায় থানায় সাধারন ডায়রী করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মধ্য শিহিপাশা গ্রামের আব্দুল কাদের মৃধার ছেলে আল জামিয়াতুল নাফিজিয়া আল ইসলামিয়া মারকাস মাদ্রাসার ৬ষ্ঠ জামাতের ছাত্র ইয়ামিন মৃধা (১২) গত ১০জুন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।

ইয়ামিন মৃধা নিখোঁজের পর থেকে মাদ্রাসা কিংবা তার বাড়িতে এখন পর্যন্ত ফিরে আসেনি। তার পরিবার থেকে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি চলছে।

উপজেলার বিভিন্ন স্থানে ইয়ামিন মৃধা নিখোঁজের সংবাদ মাইকে প্রচার করা হচ্ছে। ইয়ামিন মৃধা নিখোঁজের ঘটনায় তার মামা সোহাগ হাওলাদার আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়রী করে করা হয়েছে। তবে ইয়ামিনের কেউ সন্ধান পেলে মামা সোহাগ হাওলাদারের মোবাইল ০১৭৬১৪৩৬৬৬৮ নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official