মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নির্বাচন বরিশাল রাজনীতি

আচারণ বিধি লঙ্ঘন: তালতলীতে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে ইসি, হাইকোর্টে বহাল

বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজবি-উল কবির জোমাদ্দারের প্রার্থিতা বহাল রেখেছে হাইকোর্ট। শনিবার (১৫ জুন) রাতে সরাকারী কাজে বাঁধা ও নির্বাচনি আচারণ বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতিকের প্রার্থিতা বাতিল করছিল নির্বাচন কমিশন এ খবর নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিলিপ কুমার হালদার।

নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে রবিবার সকালে রেজবি উল কবির জোমাদ্দার হাইকোর্টে রিটপিটিশন দায়ের করলে হাইকোর্টে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রেজবি উল কবির জোমাদ্দারের প্রার্থিতা বহাল রাখেন বলে এ খবরের সত্যতা নিশ্চিত করেন তালতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. তৌফিকুজ্জামান তনু ।

নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবী-উল-কবীর জোমাদ্দারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৫ জুন) রাতে তার প্রার্থিতা বাতিল করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার নির্বাচন কর্মকর্তা ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার। দিলীপ কুমার হাওলাদার বলেন, গত ১২ ও ১৩ জুন আওয়ামী লীগ প্রার্থী রেজবী-উল-কবীর জোমাদ্দার বিভিন্নভাবে সরকারি কাজে বাধা ও আচরণবিধি লংঘন করেন। এ কারণে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছেন।

উল্লেখ্য, আগামী ১৮ জুন মঙ্গলবার পঞ্চম ধাপে স্থগিতকৃত পাঁচটি এবং আগের তফসিল অনুয়ায়ী ১৬টিসহ মোট ২১টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official