মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি গণমাধ্যম জেলার সংবাদ বরিশাল

ক্ষুদ্র প্রান্তিক খামারিদের জীবন জীবিকার তাগিদে বরিশালে মানববন্ধন

রিপোর্টার//শামীম ইসলাম:

মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ডিম, মুরগি ও মাছের ন্যায্য মূল্য, স্বল্প মূল্যে পোল্ট্রি ও মৎস্য ফিডের ব্যবস্থা, পোল্ট্রি ফিডে ভ্যাট মওকুফ এবং পোল্ট্রি খাতে সরকারের ভর্তুকি দেয়াসহ ৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে ক্ষুদ্র প্রান্তিক পোল্ট্রি খামারি ব্যবসায়ীরা।

পোল্ট্রি ব্যবসায়ী বাহালুল কবীর খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, জাকির আলম ও আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা পোল্ট্রি শিল্পের উপর থেকে অবিলম্বে ভ্যাট মওকুফ করাসহ তাদের ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।

এই দাবি আদায় না হলে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত বরিশালের কয়েক হাজার ব্যবসায়ীকে লোকসানের মুখে পড়তে হবে। তাই পোল্ট্রি শিল্পসহ এর সাথে জড়িতদের বাঁচিয়ে রাখতে ‘পোল্ট্রি বান্ধব বাজেট’ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official