মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম জাতীয়

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার: ধর্ম প্রতিমন্ত্রী

দেশের আকাশে আজ মঙ্গলবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে।মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রশাসন, মহাকাশ গবেষণা কেন্দ্র ও  আবহাওয়া অফিসের তথ্যমতে দেশের কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই আগামীকাল বুধবার সারাদেশে রোজা পালন করা হবে এবং বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24