মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জাতীয় জেলার সংবাদ রাজনীতি

দেশের ১০ জেলায় নেই জাতীয় মহাসড়ক

সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ১০টি জেলায় কোনো জাতীয় মহাসড়ক নেই। সেগুলো হলো, শরীয়তপুর, নেত্রকোনা, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খাড়গাছড়ি, সুনামগঞ্জ, চাঁদপুর, বরগুনা ও পিরোজপুর।

বুধবার সংসদের বাজেট অধিবেশনে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে শহীদুজ্জামান সরকারের (নওগাঁ-২) প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল তিনটায় অধিবেশন শুরু হয়।
এসময় তিনি আরও বলেন, সড়ক ও জনপথের আওতাধীন মোট সড়কের পরিমাণ ২১৫৯৫.৪৯৩ কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩৯০৬.০৩ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪৪৮২.৫৪০ কিলোমিটার এবং জেলা মহাসড়ক ১৩২০৬.৯২৩ কিলোমিটার। অন্যদিকে সব থেকে বেশি জাতীয় মহাসড়ক রয়েছে চট্টগ্রাম জেলায়। এর দৈর্ঘ্য ২২০.৪৮০ কিলোমিটার।

অন্যদিকে পীর ফজলুর রহমান মিসবাহর (সুনামগঞ্জ-৪) প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দেশের মহাসড়কগুলোতে দুর্ঘটনা রোধে ৩৮২ কিলোমিটার মহাসড়ক ৪ লেনে উন্নীত করার ফলে মুখোমুখি সংঘর্ষের হার নেই বললেই চলে। ৩৯৪ কিলোমিটার জাতীয় মহাসড়কে একস্তর নিচু পৃথক স্তরসহ চার লেনের কাজ চলমান রয়েছে। ১২১টি দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে। মহাসড়কে চলন্ত গাড়ির গতি নিয়ন্ত্রণে যথাক্রমে দূরপাল্লার বাস ও ট্রাকের গতিবেগ ঘণ্টায় ৮০ ও ৬০ কিলোমিটার। হাইওয়ে পুলিশ স্পিড ডিটেক্টরের মাধ্যমে গতি নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। দূরপাল্লার গাড়ি চালকের একটানা ৫ঘণ্টার বেশি গাড়ি না চালানোর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন ও ফিটনেসবিহীন ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশের এক হাজার ৭৫২ কিলোমিটার মহাসড়ক ধীর গতির যানবাহন চলাচলের জন্য উভয় দিকে সার্ভিস লেনের ব্যবস্থা রেখে চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24