মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

পোল্ট্রি শিল্প বাঁচাতে বরিশালে ব্যবসায়ীদের মানববন্ধন

‘স্বল্প মূল্যে পোল্ট্রি ও মৎস্য ফিড চাই’ এই শ্লোগানকে ধারণ করে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষুদ্র প্রান্তিক পোল্ট্রি খামারী ব্যবসায়ীরা।

পোল্ট্রি খাতে সরকারের ভর্তুকি দেয়া ও পোল্ট্রি খাবারে ভ্যাট মওকুফ করাসহ পাঁচ দফা দাবি জানিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় নগরীর সদররোডে এ কর্মসূচী পালিত হয়।

বাহালুল কবির খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী নুরুল ইসলাম, শহিদুল ইসলাম, জাকির আলম, আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, পোল্ট্রি শিল্পের উপর থেকে অবিলম্বে ভ্যাট মওকুফ করাসহ তাদের ন্যয্য পাঁচ দফা দাবী পূরণ করা না হলে পোল্ট্রি শিল্পের সাথে জড়িত বরিশালে কয়েক হাজার ব্যবসায়ী লোকসানের মুখে পরবে। এতে করে পোল্ট্রি ব্যবসা তাদের ছেড়ে দিতে হবে। যা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরণের প্রভাব ফেলতে পারে। এ কারণে পাঁচ দফা দাবী মেনে নিয়ে পোল্ট্রি শিল্পকে রক্ষা করা সরকারের দায়িত্ব।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official