মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি

বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজিব আহমেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ‘আল্লাহর হক বান্দাগন’ নামে একটি কথিত মৌলবাদি সংগঠন স্থানীয় একটি পত্রিকা অফিসে চিঠি পাঠিয়ে এই হুমকি দেয়।

সোমবার দুপুর নাগাদ হুমকিপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই খবর পান।

হুমকিদাতা চিঠিতে উল্লেখ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে রাজিব আহমেদ ভালো কাজ করছেন না। আগামী ৯০ দিনের মধ্যে রাজিব আহমেদের লাশ গুম হবে। তার পরিণতি হবে ঝালকাঠির দুই নিহত জজের মতো। শব্দ কম হবে এবং লাশ ছাই হবে। শব্দ কম হওয়া ও লাশ ছাই হওয়া তাদের নতুন আবিস্কার এবং ডিজিটাল প্রযুক্তি বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

সোমবার সরকারি ডাকযোগে বরিশালের আঞ্চলিক দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক বরাবর ওই চিঠি আসে। চিঠির প্রেরক হিসেবে জনৈক আনিছুর রহমান এবং ঠিকানা উল্লেখ করা হয়েছে বরিশাল জজকোর্ট। ৮জনকে চিঠির অনুলিপি দেওয়া হয় বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

এ বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official