মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে পুলিশের অনুষ্ঠানে পঁচা-বাসি খাবার পাঠালো তাওয়া রেস্তোরাঁ!

বরিশাল নগরীর একটি অভিজাত রেস্তোরাঁ ‘তাওয়া’কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সংস্থাটির সহকারি পরিচালক সোহেব মিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দধন্ডদেশ দেন।

একাধিক সূত্র জানায়- শহরের সিঅ্যান্ডবি রোডে এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবাত এক তেল দিয়ে একাধিকবার রান্না ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পঁচা-বাসি খাবার সরবরাহ করে আসছিল। আরও অভিযোগ ছিল খাবারে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার।

সর্বশেষ বুধবার এই প্রতিষ্ঠানটি থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের একটি আয়োজন উপলক্ষে দুপুরের খাবার সংগ্রহ করে। কিন্তু খাবারগুলো থেকে পঁচা গন্ধ আসায় সেগুলো ফেলে দিতে হয়।

এই বিষয়টি নিয়ে পুলিশের ভেতরে ক্ষোভ দেখা দেয়। ফলে বিষয়টি অভিযোগ আকারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা অফিসকে অবহিত করে পুলিশ।

পরবর্তীতে সংস্থাটির সহকারি পরিচালক সোহেব মিয়ার নেতৃত্বে তাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। এতে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদলতকে সহযোগিতা করে।’

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official