মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বাবা ছেলেসহ গ্রেপ্তার ৪

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন পিতা মাতাসহ অন্তত ৪জন। এই হামলার ঘটনায় বাবা ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে স্কুলছাত্রীর পক্ষ থেকে অভিযোগের পরে তাদের উপজেলার সুজনকাঠি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- ওই গ্রামের আলতাফ মোল্লা ও তার ছেলে আশিক ওরফে লাদেন এবং জাহাঙ্গীর মোল্লার ছেলে আনিস মোল্লা ও ভাই আরিফ মোল্লা।

মঙ্গলবার সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

এই পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, উপজেলার সুজনকাঠি গ্রামের জাকির হোসেন বেপারীর মেয়ে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তারকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিলো একই এলাকার আলতাফ মোল্লার ছেলে আশিক ওরফে লাদেন মোল্লা।

সম্প্রতি আশিক জোরপূর্বক ওই স্কুছাত্রীর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। শারমিন তার পরিবারকে এ ঘটনা জানালে সোমবার বিকেলে ছাত্রীর বাবা জাকির বেপারী ও মা শাপলা বেগম আশিককে ছবি তোলার ঘটনা জিজ্ঞাসা করায় আশিক তাদের মারধর করে আহত করে। তাদেরকে মারধরে বাঁধা দিতে গেলে শারমিনের চাচি পারুল বেগম ও বেবী বেগমকেও মারধর করে আহত করে লাদেন ও তার লোকজন।

এই ঘটনায় শারমিনের চাচা আজিজ মোল্লা সোমবার রাতে বাদী হয়ে থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিক ওরফে লাদেন, তার বাবা আলতাফ মোল্লা, জাহাঙ্গীর মোল্লার ছেলে আনিস মোল্লা ও ভাই আরিফ মোল্লাকে গ্রেপ্তার করে ’

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official