মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশাল নগরীর সিএন্ডবি রোডে জামাই নির্যাতনের অপরাধে শাশুড়ি গ্রেফতার

অনলাইন ডেস্ক:

বরিশালে শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন এক যুবক। তাকে শিকল দিয়ে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে উঠেছে।

এ ঘটনায় ওই যুবকের শাশুড়িকে পুলিশ গ্রেফতার করেছে।

শনিবার (২২ জুন), নগরীর সি এন্ড বি রোড কাজীপাড়া এলাকায় জামাই কে শিকল দিয়ে বেধে এই নির্যাতন করা হয়।

গত ১ বছর পূর্বে মুলাদী উপজেলার মৃধার হাট গ্রামের কামাল বেপারির ছেলে সজিব বেপারি (২২) সাথে নগরীর সি এন্ড বি রোড কাজীপাড়া এলাকার বিষ্টি বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে মেয়কে শশুর বাড়িতে যেতে না দিয়ে নিজের কাছে রেখে দেয় রহিমা।

নির্যাতনের শিকার সজীবের অভিযোগ শনিবার দুপুর ১ টায় স্ত্রী ও সন্তানকে নিজের বাড়িতে নিয়ে যেতে আসেন। এ সময় শাশুড়ি তাকে অকথ্য গালাগালি করতে থাকেন। এর একপর্যায়ে তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন শাশুড়ি রহিমা বেগম।

এভাবে বিকেল ৪ টা পর্যন্ত তাকে বেঁধে রাখা হয়। পরে খবর পেয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশ সজীবকে উদ্ধার করে এবং শাশুড়ি রহিমাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official