মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
করোনা জেলার সংবাদ প্রচ্ছদ বরিশাল

বরিশাল বিভাগে নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১৯৪৮

বরিশাল বিভাগে নতুন করে ৭০ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে বিভাগে কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৪৮। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন সংক্রমিত হওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল জেলার ৩৪ জন, পটুয়াখালীর ৯, ভোলার ৮, বরগুনার ৯ ও ঝালকাঠি জেলার ১০ জন রয়েছেন। এ নিয়ে বরিশালে মোট সংক্রমিত ১ হাজার ১২৪ জন। এর মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫০০ জন। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন পটুয়াখালী এবং অন্যজন ঝালকাঠির বাসিন্দা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশাল বিভাগে সংক্রমণের হার জুন মাসে এতটা বেড়েছে যে সেটা সবাইকে গভীর উদ্বেগে ফেলেছে। রেড জোনগুলোতে লকডাউন করার বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ পাওয়া মাত্র তা কার্যকর করা হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24