মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

বাংলাদেশ এখন আর গরিব দেশ না : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক বলেছেন, বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়। বাংলাদেশকে এখন আর কোনো দেশ তলাবিহীন ঝুড়ি বলতে পারবে না। বিগত দশ বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরও বলেন- পৃথিবীর বিখ্যাত তিনজন রাষ্ট্রপ্রধানের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন। এটা নিয়ে দেশের জনগণ গর্ব করতে পারে। আমাদের নেতা একজন মহিয়সী নারী। যার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীতে পায়রা বন্দর হয়েছে। পদ্মা সেতু হচ্ছে। দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। দক্ষিণাঞ্চলে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হবে। এসব কিছুই সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

আজ শনিবার সকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, দশমিনা উপজেলার নদী ভাঙনে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। খুব দ্রুত কাজ শুরু করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-২ আসনের সংসদ্য সদস্য রিমন, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, কৃষি অফিসার বনি আমিন খান ও ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24