মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন সেলিমা রহমান

ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। ভাইস চেয়ারম্যান থেকে তাদের এই পদোন্নতি দেওয়া হলো। বুধবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘পদোন্নতি দিয়ে আমাদের স্থায়ী কমিটির শূন্য পদে তাদের দু’জনকে নিয়ে আসা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, এম কে আনোয়ার ও তরিকুল ইসলাম মারা যাওয়ায় কয়েকটি পদ শূন্য হয়। সেই শূন্য পদে ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমানকে নিয়ে আসা হলো। এখনও স্থায়ী কমিটির তিনটি পদ খালি আছে।

ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু কাউন্সিল কবে হবে, তা নির্দিষ্ট করে বলতে পারছেন না দলটির নেতারা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24