মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ

বিশ্বকাপে সেরা দর্শকের পুরস্কার পেলেন হবিগঞ্জের জুয়েল

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার খেলায় বৈচিত্র্যময় পোশাকের জন্য সেরা দর্শকের পুরস্কার পেয়েছেন হবিগঞ্জের বহুলা গ্রামের বিশিষ্ট ক্রীড়ানুরাগী চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল।

রোববার (০২ জুন) ওভালে অনুষ্ঠিত খেলায় তিনি আবহমান বাংলার কৃষকদের বাঁশের ছাতা এবং গায়ে রয়েল বেঙ্গল টাইগারের পোশাকে সেজে গ্যালারিতে হাজির হন। দর্শক গ্যালারি থেকে আইসিসির ইভেন্ট ম্যানেজম্যান্ট কর্তৃপক্ষ তাকে সেরা দর্শক হিসেবে নির্বাচন এবং খেলা চলাকালে তার সাক্ষাৎকার প্রচার করে। পরে উপহার হিসেবে ৫০ পাউন্ডের ভাউচার তুলে দেওয়া হয় তার হাতে।

চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক উপাধ্যক্ষ চৌধুরী বিএ মজহার উদ্দিনের ছেলে।

জুয়েল বাংলানিউজকে জানান, যে পোশাকটি পরে তিনি মাঠে হাজির হন সেটি ২০১৭ সালে মানচেস্টার থেকে ক্রয় করেছিলেন। তিনি জানান, বাংলাদেশের পরবর্তি সব খেলার টিকিট তার সংগ্রহে রয়েছে। সবগুলো খেলাই দেখবেন তিনি। এর আগে তিনি বাংলাদেশে অনুষ্ঠিত দু’টি বিশ্বকাপ দেখতে এসেছিলেন। বাংলাদেশের অধিকাংশ খেলাই তিনি মাঠে থেকে উপভোগ করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24