মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

মাদক সন্ত্রাসী কর্মকান্ড ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ

ঝালকাঠিতে মাদকসেবন, সন্ত্রাসী কর্মকান্ড ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ ও ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

এতে যুবলীগ ও ছাত্রলীগ ছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সমাবেশে বক্তব্য রাখেন যুবমহিলা লীগের আহ্বায়ক শারমিন মৌসুমি কেকা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির, পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল হক খলিফা, যুবলীগ নেতা কামাল শরীফ ও সৈয়দ হাদিসুর রহমান মিলন,জামাল হোসেন মিঠু।

সভায় বক্তারা জানান, শহরের বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বেড়ে গেছে। এসব কর্মকান্ডের সঙ্গে প্রভাবশালী সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা জড়িত। তারা দক্ষিণের শান্ত জেলা ঝালকাঠিকে উত্যপ্ত করতে চায়।

এ ধরণের কর্মকান্ডের বিরুদ্ধে সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। যারা এসব কাজে জড়িত রয়েছে, তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিও জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official