মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন

মীরগঞ্জ খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই জনের কারাদণ্ড

বরিশালের মীরগঞ্জে ফেরিঘাটে যাত্রীদের হয়রানী অতিরক্তি অর্থ আদায়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের বিষয়টি জনগুরুত্বপূর্ণ হিসেবে আমলে নিয়েছেন বরিশাল জেলা প্রশাসন। ফলে অভিযানের ২য় দিনে বরিশালের মীরগঞ্জ খেয়া ও ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ে ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হালদের নেতৃত্বে ঐ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় খেয়াঘাটে টোল আদায়ে ক্ষোদ নিয়ন্ত্রক সংস্থা জেলা পরিষদের কর্মচারীদের অনিয়মের প্রমান পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

গতকালই খাস ইজারায় পুরোপুরি জেলা পরিষদ দায়িত্ব নিয়েছিলো টোল আদায়ে। স্থানীয় সরকারের একটি সংস্থা দায়িত্ব নিয়েও অনিয়মে জড়ানোয় বিস্ময় প্রকাশ করে ভ্রম্যমান আদালত। এসময় জেলা পরিষদের কর্মচারী অহিদুজ্জামান এবং রিয়াজুল ইসলাম নামে অপর একজনকে ১৫ দিন করে কারাদন্ড দেয় আদালত। ঘাটটিতে যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা নেয়ার অভিযোগ দীর্ঘ বছরের। প্রতিদিন অর্ধ লক্ষাধিক টাকা ভাগভাটোয়ার সাথে জেলা পরিষদের প্রধান নির্বাহী মানিকহার রহমানের নাম উঠে এসেছিলো ।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের যে বার্তা দিলেন সেনাপ্রধান

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official