মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ

মুহুরীর পানি বিপদসীমার ২৭০ সে.মি. উপরে, বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে মুহুরী নদীর পাঁচটি পয়েন্টে বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।

এর মধ্যে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর ও বরইয়া অংশে দুটি স্থানে এবং পরশুরামের চিথলিয়া ইউনিয়নের তিনটি স্থানে বাঁধ ভেঙে যায়।

বাঁধ ভেঙে ফুলগাজীর ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর, দক্ষিন দৌলতপুর, উত্তর বরইয়া ও দক্ষিণ বরইয়া গ্রাম প্লাবিত হয়। এছাড়া পরশুরাম উপজেলার আরও ৪টি গ্রাম প্লাবিত হয়।

বুধবার বেলা ১১টার দিকে এই রিপোর্ট লেখার সময় মুহুরী নদীর পানি বিপদ সীমার ২৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24