মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

ম্যাককালামের ভবিষ্যত বানী হাস্যকর

নিজের টালি খাতায় বাংলাদেশকে নিয়ে উদ্ভট এক অংক কষে দিয়েছিলেন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। বিশ্বকাপে বাংলাদেশের নাকি শুধুমাত্র একটি ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে! আর সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে! এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি রীতিমতো তোপের মুখে পড়েন।

ম্যাককালাম তার করা ভবিষ্যদ্বাণী নিজের নোটবুকে লিখে সেই ছবি পোস্ট করেছেন টুইটারে। তবে সেই ভবিষ্যদ্বাণী ছিল হাস্যকর। ম্যাককালামের মতে, বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচ জিতবে বাংলাদেশ, তাও শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তান জিতবে দুই ম্যাচ।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ জয় পাওয়ার পর ম্যাককালামের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। এরপর তিনি নতুন করে আলোচনায় এসেছেন আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে।

সম্পর্কিত পোস্ট

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

বাংলাদেশ নিয়ে মুছে ফেলা টুইটের ব্যাখ্যা দিলেন গিলেস্পি

banglarmukh24._ad_1

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official