মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

সংসদ সচিবালয়ের ৯১ কর্মীর করোনা শনাক্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে। সংসদ সচিবালয়ের কর্মীদের মধ্যেও বাড়ছে সংক্রমণ। মঙ্গলবার পর্যন্ত মোট ৯১ কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

চলতি বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষা ২ জুন থেকে শুরু হয়েছিল। ৮ জুন ওই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার পর্যন্ত ৯৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আক্রান্ত যাদের পাওয়া যাচ্ছে তাদের বেশিরভাগেরই কোনো উপসর্গ নেই। শনাক্ত হওয়ার পর তারা বাসায় আইসোলেশনে যাচ্ছেন। আমরা তাদের পরামর্শ দিচ্ছি। রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসক সেখ মো. ইউনূস আলী।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, আক্রান্তদের সবাই সরাসরি সংসদ সচিবালয়ে কর্মরত নন। সংসদ ভবন সংশ্লিষ্ট গণপূর্ত দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।

সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়। যাদের নমুনা পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে, তাদের মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া সংসদের নিরাপত্তা দপ্তর থেকে তাদের সংসদে না যাওয়ার জন্য বলা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24