মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

সাংবাদিক মানবেন্দ্রের শয্যা পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অসুস্থ এ্যাড. মানবেন্দ্র বটব্যালকে বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকার মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে দেখতে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।

এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকা মানবেন্দ্র বটব্যালের শয্যাপাশে বেশ কিছু সময় অবস্থান করেন। হাসপাতালে উপস্থিত সাংবাদিক মানবেন্দ্র বটব্যালের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। তিনি সু-চিকিৎসার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন।

তিনি নিয়মিত সিনিয়র সাংবাদিক অসুস্থ মানবেন্দ্র বটব্যালের খোঁজ খবর রাখছেন। গত রোববার ঐ হাসপাতালে সাংবাদিক মানবেন্দ্রর মুখের মধ্যে থাকা একটি টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। তিনি বর্তমানে অনেকটা সুস্থ রয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official