মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির ঘর

 এক সময় বরিশালের গ্রামাঞ্চলে প্রতিটি ঘর ছিল মাটির তৈরি। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এসব মাটির ঘর। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি তীব্র গরম ও কনকনে শীতে আদর্শ বসবাস-উপযোগী মাটির তৈরি এসব ঘর আগের মতো এখন আর তেমন একটা নজরে পড়ে না। শুধু মাটির বাড়িই নয়, বরিশাল বিভাগের ঝালকাঠী জেলার  র্কীতিপাশা  উপজেলায় ছিল ধান-চাল রাখার জন্য মাটির তৈরি গোলা ঘর ও কুঠি।

সরেজমিনে উপজেলার  র্কীতিপাশা  ইউনিয়নের তারুলী  গ্রামে  ঘুরে দেখা যায়, এক সময় এই এলাকার প্রতিটি ঘর ছিল মাটির তৈরি। কিন্তু আধুনিকতার সংস্পর্শে এখন মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। গ্রামে গ্রামে পৌঁছে গেছে বিদ্যুৎ। গ্রামীণ অর্থনীতির গতি সচল হওয়ায় মাটির ঘরের পরিবর্তে তৈরি হচ্ছে পাকা ঘর। কয়েক বছর পর পর মাটির ঘর সংস্কারের ঝামেলা আর ব্যয়বহুল দিক পর্যবেক্ষণ করে মাটির ঘরের পরিবর্তে দালান-কোঠা বানাতে উৎসাহী হয়ে উঠেছেন এখানকার মানুষেরা।

গ্রামের  হোসেন জানান, মাটির ঘর তৈরি করতে প্রথমে এঁটেল বা আঠালো মাটি কাদায় পরিণত করে দুই-তিন ফুট চওড়া করে দেয়াল তৈরি করা হতো। ১০-১৫ ফুট উঁচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড় অথবা টিনের ছাউনি দেওয়া হতো। এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের সময় লাগত দেড় থেকে দুই মাস।

অপরদিকে একই গ্রামের নাহিদ  বলেন, এক সময় আমাদের এলাকার প্রতিটা ঘর মাটি দিয়ে তৈরি করা হতো। অনেকেই মাটি, বাঁশ, টিন সংগ্রহ করে নিজেরাই মাটির ঘর তৈরি করতেন। এ ঘরগুলোর স্থায়িত্ব শতবছর পর্যন্ত হতে পারে। কিন্তু এখন আর মাটির ঘর তেমন একটা দেখা যায় না। সময়ের সঙ্গে মাটির ঘরগুলো হারিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24