মার্চ ১৫, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
চাকুরীর খবর জাতীয় প্রচ্ছদ

১০৩ টাকায় পুলিশে চাকরি!

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রতারক চক্র টাকার বিনিময়ে চাকরির প্রলোভন দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এর প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ঘোষণা দিয়েছেন, তিনি মাত্র ১০৩ টাকার বিনিময়ে চাকরি দেবেন।

তিনি জানান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ২৬ জুন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে মাত্র ১০৩ টাকায় চাকরি দেওয়া হবে। ফলে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকার নির্ধারিত পরীক্ষার ফি ১০০ টাকার ট্রেজারি চালান এবং ৩ টাকার ফর্ম কিনতে হবে।
এছাড়া কোনও প্রকার ফি বা অর্থের প্রয়োজন নেই। কারণ কোনও অতিরিক্ত টাকা লাগবে না। স্বচ্ছতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

তিনি নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24