মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

অপপ্রচারের বিষয়ে সতর্ক করলো আইইডিসিআর

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার ছবি দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য ও অপপ্রচারের ব্যাপারে সতর্ক করা হয়েছে।

রোববার আইইডিসিআর’র পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ফেসবুকে DR. Sabrina flora নামকএকটি ভুয়া ফেসবুক আইডিসহ কাছাকাছি নামে বেশ কয়েকটি আইডি খোলা হয়েছে। যেখানে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার ছবি দিয়ে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। আইইডিসিআর তথা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালানোর নিমিত্তে দেয়া এসব পোস্টে জনগণকে বিভ্রান্ত না হবার জন্য সনির্বন্ধ অনুরোধ জানানো হচ্ছে।

এতে আরো বলা হয়, অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেসবুকের মাধ্যমে কখনো এ ধরনের প্রচার-প্রচারণা চালান না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর বা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বহন করবেন না।

আইইডিসিআর ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24