মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় জেলার সংবাদ প্রশাসন রাজনীতি

ওসি মোয়াজ্জেম দেশে, শিগগির গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের পরোয়ানাভুক্ত আসামি ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওসি মোয়াজ্জেম হোসেনকে ধরা যাচ্ছে না, বিষয়টি ঠিক না। তাঁর বাইরে যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দেশেই আছেন। তাঁকে শিগগির গ্রেপ্তার করা হবে।

আজ বুধবার কারা অধিদপ্তরে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন।

ফেনীতে হত্যাকাণ্ডের শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেমের বিরুদ্ধে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে তিনি পলাতক।

দুদক কর্মকর্তাকে ডিআইজি মিজানের ঘুষ দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, তিনি কেন ঘুষ দিয়েছেন? নিশ্চয়ই তাঁর কোনো দুর্বলতা আছে। তা না হলে তিনি কেন ঘুষ দেবেন? দুর্বলতা ঢাকতে তিনি ঘুষ দিয়েছেন। ঘুষ দেওয়া-নেওয়া দুটিই অপরাধ। তাঁর বিরুদ্ধে আগের অভিযোগের ভিত্তিতে বিচার এখনো প্রক্রিয়াধীন।

ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুদক। এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছেন মিজানুর রহমান। প্রমাণ হিসেবে হাজির করেন এনামুল বাসিরের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ড।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24